Wednesday, April 22, 2015

বার্মা সোনালু/গণি/লাল সোনাইল/Burmese pink cassia, Burmese senna, common pink cassia, deciduous cassia, pink shower



বার্মা সোনালু/গণি/লাল সোনাইল
ইংরেজি নাম- Burmese pink cassia, Burmese senna, common pink cassia, deciduous cassia, pink shower
বৈজ্ঞানিক নাম  - cassia javanica
ঢাকার শহরের সৌন্দর্য বর্ধনে এখন বার্মা সোনালুর ব্যাবহার অনেক দেখা যায়।
অত্যন্ত নজরকারা এই ফুলটি সাধারণত গ্রীষ্মকালে ফোটে এবং বর্ষা পর্যন্ত ফুল
ফোটা অব্যাহত থাকে। এই ফুল গাছ বহুবর্ষজীবী বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
মায়ানমার থেকে কোন নার্সারি ব্যবসাই অথবা কোন সৌখিন বৃক্ষ প্রেমীর হাত
ধরেই এই গাছ মূলত বাংলাদেশে আসে।
 
এই গাছের উচ্চতা ১০ থেকে ১৫ মিটার 
পর্যন্ত হয়ে থাকে।
গাছের সকল ডালেই সবুজ পাতার ফাকে ফাকে অসংখ্য ফুল ফোটে।
ফুলথেকে কুড়ি হয়,কুড়ির গোটা পরিপক্ব অবস্থাতে বাদামের মত আকার ধারণ করে।
লালচে গোলাপী ও সাদার সংমিশ্রণযুক্ত এই ফুলের গাছ সৌন্দর্য বর্ধনে অনেক ব্যাবহার হলেও
এই গাছ এখন দুর্লভ।
ঢাকার গুলশান লেক এলাকায়,হোটেল রেডিসন চত্বরে এই ফুলের কয়েকটি গাছ রয়েছে।
ইচ্ছা করলে দেখে আসতে পারেন রূপ,লাবন্যে অপরূপ সৌন্দর্যের প্রতীক গণি ফুল।

Wednesday, March 4, 2015

বোতাম ফুল(Gomphrena globosa)



বোতাম ফুল
Gomphrena globosa

Amaranthaceae

বোতাম ফুল আমাদের দেশে শহর ও গ্রাম অঞ্চলে অনেক দ্যাখা যায়।এই ফুল দেখতে গোল বোতামের মতো তাই এর নাম হয়েছে বোতাম ফুল।ধারনা করাহয় এই ফুলের আদিনিবাস হিমালয় পাহাড় ও এর আশেপাশের অঞ্চলে।এই ফুলটি গুল্ম জাতীয় চির সবুজ উদ্ভিদ।এক থেকে দের ফুট লম্বা উচ্চতার এই গাছের লম্বা ডাটার অগ্রভাগে ম্যাজেন্টা,লাল,বেগুনী ও সাদা রঙ্গের বোতাম ফুল আমাদের এই দেশে পাওয়া যায়।গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এই ফুল বেশী ফোটে।
 


Sunday, February 22, 2015

ঝিনিয়া(Zinnia Elegans)



ঝিনিয়া
Zinnia Elegans
Compositae

ঝিনিয়া/জিনিয়া ফুল সুন্দর ও আদরণীয় একটি ফুল। ঝিনিয়া ফুলের আদি নিবাস মেক্সিকতে।ধারনা করাহয় কোন সৌখিন ইংরেজের হাত ধরে এই ফুলটি আমাদের দেশে এসেছে।ঝিনিয়া সব ঋতুতেই ফোটে।সারা বছর ধরেই এ ফুলের চাষ করা হয়।ফুল বাগানে লনের গাছ হিসেবে এই ফুলের কদর অনেক সমাদৃত।নানা বর্ণের কারনে ঝিনিয়ার জনপ্রিয়তা অনেক বেশী।ডবল,সেমিডবল জাত ভেদে ফুলের আকার ক্ষুদ্র হতে বড় হয়ে থাকে। ছোট আকৃতির এইফুল গাছের পাতার রঙ ধুসর সবুজ এবং রুক্ষ।লাল,সাদা,বেগুনী,গোলাপি,হলুদ ইত্যাদি বাহারি রঙ্গের ঝিনিয়া আমাদের দেশে দ্যাখা যায়।

FLOWERS OF BANGLADESH

footer logo

সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফোটে বিভিন্ন রং ও বৈচিত্রের ফুল এসকল ফুলের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গে থাকুন
 

Blogger news

Blogroll

About