Wednesday, March 4, 2015

বোতাম ফুল(Gomphrena globosa)



বোতাম ফুল
Gomphrena globosa

Amaranthaceae

বোতাম ফুল আমাদের দেশে শহর ও গ্রাম অঞ্চলে অনেক দ্যাখা যায়।এই ফুল দেখতে গোল বোতামের মতো তাই এর নাম হয়েছে বোতাম ফুল।ধারনা করাহয় এই ফুলের আদিনিবাস হিমালয় পাহাড় ও এর আশেপাশের অঞ্চলে।এই ফুলটি গুল্ম জাতীয় চির সবুজ উদ্ভিদ।এক থেকে দের ফুট লম্বা উচ্চতার এই গাছের লম্বা ডাটার অগ্রভাগে ম্যাজেন্টা,লাল,বেগুনী ও সাদা রঙ্গের বোতাম ফুল আমাদের এই দেশে পাওয়া যায়।গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এই ফুল বেশী ফোটে।
 


Sunday, February 22, 2015

ঝিনিয়া(Zinnia Elegans)



ঝিনিয়া
Zinnia Elegans
Compositae

ঝিনিয়া/জিনিয়া ফুল সুন্দর ও আদরণীয় একটি ফুল। ঝিনিয়া ফুলের আদি নিবাস মেক্সিকতে।ধারনা করাহয় কোন সৌখিন ইংরেজের হাত ধরে এই ফুলটি আমাদের দেশে এসেছে।ঝিনিয়া সব ঋতুতেই ফোটে।সারা বছর ধরেই এ ফুলের চাষ করা হয়।ফুল বাগানে লনের গাছ হিসেবে এই ফুলের কদর অনেক সমাদৃত।নানা বর্ণের কারনে ঝিনিয়ার জনপ্রিয়তা অনেক বেশী।ডবল,সেমিডবল জাত ভেদে ফুলের আকার ক্ষুদ্র হতে বড় হয়ে থাকে। ছোট আকৃতির এইফুল গাছের পাতার রঙ ধুসর সবুজ এবং রুক্ষ।লাল,সাদা,বেগুনী,গোলাপি,হলুদ ইত্যাদি বাহারি রঙ্গের ঝিনিয়া আমাদের দেশে দ্যাখা যায়।

Thursday, September 11, 2014

Mimosa Flower(লজ্জাবতী ফুল)



  Mimosa Flower(লজ্জাবতী ফুল) 

বাংলাদেশের পথের ধারে, রাস্তার পাশে,ঝোপ ঝাঁরে অবহেলার সহিত বেড়ে ওঠে এক দারুণ,সুন্দর মজার ফুল, যার নাম লজ্জাবতী। লজ্জাবতী নাম করনের সার্থকতা পুরাপুরি সঠিক, এর একমাত্র কারন এই যে, এই ফুলের গাছ মানুষের বা অন্য যে কোন প্রাণীর স্পর্শ পেলে এই ফুলের গাছ তার অবস্থান থেকে নিজেকে গুটিয়ে ফেলেরঙ্গের এবং বৈচিত্রের দিক থেকেও এই ফুল অনেক সুন্দর,গোলাপী রঙ্গের এই ফুলের পাপড়ির আকার সূক্ষ্ম শলা আকৃতির,ফুলের মঞ্জুরিতে অসংখ্য পাপড়ী থোকা আকারে থাকে,যার ফলে ফুলটিকে গোলআকৃতির দেখায়।সুন্দর এই ফুলটিকে সবাই ভালোবাসে.........

FLOWERS OF BANGLADESH

footer logo

সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফোটে বিভিন্ন রং ও বৈচিত্রের ফুল এসকল ফুলের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গে থাকুন
 

Blogger news

Blogroll

About